আন্তর্জাতিক

গাজায় মৃত মায়ের গর্ভ থেকে উদ্ধার হওয়া শিশুর মৃত্যু

গাজায় মৃত মায়ের গর্ভ থেকে উদ্ধার হওয়া শিশুর জীবন রক্ষার চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় মৃত মায়ের গর্ভ থেকে উদ্ধার হওয়া শিশুটি নবজাতক, চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত এক ফিলিস্তিনি মায়ের গর্ভ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। 

বিবিসি জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় রাতে গাজার রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় ওই নারীসহ ১৯ ফিলিস্তিনি নিহত হন। তবে মা মারা গেলেও ভাগ্যক্রমে এই শিশু মায়ের গর্ভ থেকে জীবিত জন্ম নেয়। শিশুটির ওজন ছিল ১.৪ কেজি। অপারেশনের মাধ্যমে সাবরিন আল-সাকানি নামের শিশুটির জন্ম হয়।

তবে গতকাল (২৫ এপ্রিল) শিশুটি মারা যান এবং তাকে তার মায়ের পাশে সমাহিত করা হয়েছে। মায়ের নামেই শিশুটির নামকরণ করা হয়েছিল।  শিশু সাবরিনের মা যেখানে বাস করতেন সেই হাউজিং কমপ্লেক্স লক্ষ্য করে বোমা হামলা চালালে সেখানে অবস্থান করা সবাই নিহত হয়।

হামলার সময় সাবরিনের মা সাড়ে সাত মাসের গর্ভবতী ছিলেন। হামলায় সাবরিন ব্যাপকভাবে আহত হন এবং তার স্বামী নিহত হন। তবে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় শিশুটি তার মায়ের গর্ভে বেঁচে ছিল। পরে সাবরীনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা শিশুটিকে প্রসবের জন্য জরুরি অপারেশন করেন। জন্মের পর শিশুটিকে একটি ইনকিউবেটরে রাখা হয়েছিল। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করেন চিকিৎসকরা।

শিশু সাবরিনের দাদি মিরভাত আল-সাকানি বলেন, একটি পরিবার শিশুটিকে দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিল।

বিষয়:শিশুর মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…