ক্রিকেট

আবার বাবরের টানা তিন সেঞ্চুরি দেখল উইন্ডিজ

বাবর আজমের ব্যাট হাতে সেঞ্চুরি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম তার তিনটি সেঞ্চুরি উদযাপন করছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করেছিল বাবার আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ডের দ্বারপ্রান্তে ছিল পাকিস্তান অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দ্বিতীয়বারের মতো টানা তিন সেঞ্চুরির রেকর্ড গড়লেন বাবার। যা নেই দ্বিতীয় কারোর। বাবরের রেকর্ডের দিনে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলেছে পাকিস্তান।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে সাই হোপের শতকে ভর করে ৮ উইকেট খরচায় স্কোর বোর্ডে ৩০৮ রান জমা করে উইন্ডিজ। জাবাবে বাবারের ১০৭ বলে ১০৩ ও খুশদিল শাহর ঝড়ো ২৩ বলে ৪১ রানে জয় ৪ বল আগে জয় তুলে পাকিস্তান। সিরিজে ১-০-তে এগিয়ে বাবরের দল।

এদিন আরেক রেকর্ড গড়েছেন বাবর। যা বিরাট কোহলিকেও পেছনে ফেলেছে। অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রান তুলেছেন বাবর। হাজার রান তুলতে কোহলির যেখানে খেলেছে ১৭ ইনিংস। সেখানে মাত্র ১৩ ইনিংসেই সেই কৃতী গড়েন বাবর। বুধবার ক্যারিয়ারের ১৭ তম ওয়ানডে সেঞ্চুরি তুলে মাইলফলক স্পর্শ করেন ২৭ বর্ষী।

এর আগে ২০১৫ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারা টানা ৪ সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব। টানা তিন সেঞ্চুরির রেকর্ড আছে বহু। পাকিস্তানের হয়ে টানা তিন সেঞ্চুরির দেখা পেয়েছিলেন জহির আব্বাস ও সাইদ আনোয়ারও। ভারতের বিরাট-রোহিতও টানা তিন সেঞ্চুরি করেছেন একবার করে। তবে দ্বিতীয়বার টানা তিন শতক নেই আর কারো। যা বাবরকে আর সবার থেকে এগিয়ে রাখছে।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ কোহলি বাবর রোহিত সাঙ্গাকারা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…