চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই কি ‘বাহুবলী’র নতুন কিস্তি আসছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
বাহুবলী সিনেমার চরিত্ররা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় কিস্তি হিসেবে আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় ভারতীয় ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’! তবে এটি সম্পূর্ণ নতুন ছবি নয়। পরিচালক এস. এস. রাজামৌলি এবার ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (প্রথম কিস্তি) ও ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (দ্বিতীয় কিস্তি) এই দুই চলচ্চিত্রকে একত্রিত করে একটি নতুন সংস্করণে উপস্থাপন করছেন বলে শোনা যাচ্ছে।

এই ব্লকবাস্টার সিরিজের ১০ বছর পূর্তি উদযাপনেই এমন সিদ্ধান্ত নির্মাতাদের। প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, নতুন সংস্করণটির দৈর্ঘ্য হবে প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট। শুরুতে দেখানো হবে প্রথম ছবির গল্প, বিরতির পর চলবে দ্বিতীয় পর্বের কাহিনি। তার ভাষায়, দুই ছবিকে একত্রে দেখার সুযোগ মিলবে, তবে গল্পের প্রবাহ আগের মতোই থাকবে।

এই নতুন সংস্করণে এমন কিছু দৃশ্য যুক্ত হতে পারে, যা আগে সিনেমা হলে দেখানো হয়নি। মূলত রাজামৌলি শুটিংয়ের সময় ১১ ঘণ্টারও বেশি ফুটেজ ধারণ করেছিলেন, যার অনেক অংশ বাদ যায় এডিটিং প্যানেলেই। এবার দর্শক দেখতে পাবেন সেই অদেখা কিছু মুহূর্তও।

তবে ‘বাহুবলী থ্রি’ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও নেই। প্রযোজক শোবু বলেন, ‘এই ছবিতে তৃতীয় পর্বের ইঙ্গিত নেই। কিন্তু ভবিষ্যতে এই জগত নিয়ে আরও গল্প বলা হতে পারে। এই পুনঃমুক্তি শুধু শুরু।’

২০১৫ সালে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তি পায় এবং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। সিক্যুয়েল ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ২০১৭ সালে মুক্তি পেয়ে বিশ্বজুড়ে ১,৮০০ কোটি রুপি আয় করেছিল। এতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগগুবাতি, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া। গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রম্যা কৃষ্ণন, সত্যরাজ ও নাসির।

এদিকে মুক্তির আগে নেটফ্লিক্স প্ল্যাটফর্ম থেকে আগের দুই পর্ব সরিয়ে নেওয়া হয়েছে, যাতে দর্শক আবার হলে গিয়ে এই মহাকাব্যিক গল্পের অভিজ্ঞতা নিতে পারেন। আগামী ৩১ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।- মানি কন্ট্রোল ডটকম

ট্যাগ: তৃতীয় কিস্তিবাহুবলীবাহুবলী ৩ভারতীয় ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিসিক্যুয়েল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্মদিনে অপুর পাঁচালী!

পরবর্তী

সর্বাধিক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল উত্তর কোরিয়া

পরবর্তী
উত্তর কোরিয়ার সামরিক ক্ষেপণাস্ত্রের বিশাল প্রদর্শনী, উচ্চ প্রযুক্তির অস্ত্রের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বাধিক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল উত্তর কোরিয়া

শাহরুখ খান ও দাবাং নির্মাতার ছবি, বলিউড তারকা ও নির্মাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দাবাং’ নির্মাতা বললেন ‘শাহরুখের নিয়ত ঠিক নেই’

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT