চট্টগ্রাম

আজাদ তালুকদার ছিলেন নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক: তথ্যমন্ত্রী

নির্ভীক সাংবাদিক আজাদ তালুকদার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ভীক ও নিবেদিতপ্রাণ সাংবাদিক আজাদ তালুকদার এর ছবি, তিনি একজন প্রভাবশালী সাংবাদিক।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সাপ্তাহিক ‘একুশে পত্রিকা’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২ আগষ্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাদ তালুকদারের ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্যমন্ত্রী ক্যান্সারের সাথে যুদ্ধরত আজাদ তালুকদারের চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর রাখতেন, কয়েকদিন আগেও হাসপাতালে তাকে দেখতে গেছেন।

হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, খুব কাছে থেকে দেখা আজাদ তালুকদার ছিলেন এক নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক। সংবাদপত্র, টিভি চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে দু’দশকের বেশি সময় ধরে অবদান রাখা আজাদের অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। চট্টগ্রামের সাংবাদিকতায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

বুধবার জোহরের নামাজের পর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম জানাযা, দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় ও বাদ আছর রাঙ্গুনিয়া উপজেলায় প্রয়াতের নিজ গ্রামে পদুয়া হাইস্কুল মাঠে তৃতীয় জানাযার পর স্থানীয় কবরস্থানে আজাদ তালুকদারের দাফন সম্পন্ন হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…