ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা, এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের নেতারা। উদ্ভুত পরিস্থিতিতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রথমে বেশ কয়েকদিন ভিডিও বার্তা দিলেও, এখন তা সীমিত।
এমন পরিস্থিতিতে নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজটি আবারও সক্রিয় করার চেষ্টা চলছে। তার অংশ হিসেবে তাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘আপডেট‼️ বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ +1(917)5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’
তথ্য বলছে নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে এ হোয়াটসঅ্যাপ নম্বরটির আগের নম্বর ছিল বাংলাদেশি- ০১৩১২১১১৯৭১। নম্বর দুটোতে কল দিয়ে কোনো সাড়া মেলেনি।








