রাজনীতি

বিএনপি লাঠি নেয়ার আগেই আওয়ামী লীগের কোমর ভেঙ্গেছে: ফখরুল

মির্জা ফখরুলের বক্তৃতা, তিনি হাত উঁচু করে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিও করতে দেয়া হয় না। বিএনপি লাঠি নেয়ার আগেই আওয়ামী লীগের কোমর ভেঙ্গে গেছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন: তারা শুধু লাঠি দিয়ে নয়, রামদা, অস্ত্র আর পুলিশের বন্দুক নিয়ে আছে। শিক্ষাঙ্গনগুলো সন্ত্রাসীদের দখলে। এদের অত্যাচার নির্যাতনের জবাব একটাই তা হলো সরকারের পতন।

 

 

বিষয়:বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…