চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশ আওয়ামী লীগ এর লোগো, পতাকা ও শ্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। এই অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ থেকে একটি পোষ্ট করে অভিযানকে স্বাগত জানানো হয়েছে।

পোষ্টে উল্লেখ করা হয়, ‘অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে যৌথবাহিনীর অভিযানকে আমরা স্বাগত জানাই। যেভাবে সারাদেশে নৈরাজ্য করছে অপরাধীরা, জনগণের স্বার্থেই তাদেরকে নিবৃত করা অতিপ্রয়োজনীয়। তবে এই অভিযান চলাকালে কোন নিরীহ মানুষ যেন হয়রানি না হয়, তার দিকে বিশেষ দৃষ্টি রাখা বাঞ্ছনীয়।’

Bangladesh Awami League logo with Bengali text on social media post. Channel i News - চ্যানেল আই নিউজ

পোষ্টে আরও উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের শত শত থানা লুটের সাথে যারা জড়িত কয়েকটি রাজনৈতিক দলের সদস্য, তাদের ভিডিও ফুটেজ, বিভিন্ন সংবাদ ইতোমধ্যেই প্রকাশিত। তাদেরকে আইনের যথাযুক্ত প্রয়োগে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কিন্তু সেই সব রাজনৈতিক দলের সদস্যরাই যদি যৌথবাহিনীর সোর্স হিসেবে কাজ করে, তবে এই অভিযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। কারণ তারা টার্গেট করবে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা কর্মীকে, এমনকি নিজের দলের প্রতিপক্ষকেও। আমরা বিশ্বাস করি সংশ্লিষ্টরা অবশ্যই অস্ত্রধারীদের বিষয়ে কঠোর হবেন, কোন নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার না করা হয়, যে বিষয়েও নজর রাখবেন। আমরা চাই, মাদক ও অবৈধ অস্ত্র মুক্ত বাংলাদেশ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযানঅস্ত্র উদ্ধারআওয়ামী লীগস্বাগত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT