চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ বন্ধু সেজে ক্ষতি করেছে হিন্দু সম্প্রদায়ের: ড. মঈন খান

সুমন রায় সুমন রায়
৮:৩৩ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, নরসিংদী, রাজনীতি
A A
বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাশে অন্য নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে তাদের একক কর্তৃত্ব আরোপ করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর ঘোড়াশাল বাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী এক পথসভায় প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন তিনি।

এসময় মঈন খান বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ট হয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছিল। তবে সেখানেও কোন সুফল পায়নি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক কথা, আর কাজে করে এর উল্টোটা।

তিনি বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক তা বিশ্বাস করে। জাতীয়তাবাদ যেভাবে একজন নাগরিক তার সকল অধিকার নিশ্চিত করতে পারে, জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তবে জনগণের সেই অধিকার নিশ্চিত করবে বিএনপি।

ঘোড়াশাল পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোবহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন ভুইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এছাড়া একই দিনে ড. আব্দুল মঈন খান ঘোড়াশালের করতেতৈল এলাকার গণি মার্কেট, আটিয়াগাঁও ও ঘোড়াশাল বাজারে পথসভা করেন।

ট্যাগ: ঘোড়াশাল পৌরসভাড. আবদুল মঈন খানহিন্দু সম্প্রদায়ের ক্ষতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নদীর পাড়ে অবিস্ফোরিত গ্রেনেড নিয়ে খেলছিল শিশু, ৯৯৯ কল পেয়ে উদ্ধার

পরবর্তী

টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ভারতের

পরবর্তী
বাংলাদেশ ও ভারতের ফুটবল ম্যাচে বাংলাদেশি খেলোয়াড়ের বল দখলের চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ভারতের

ভুয়া সেনা কর্মকর্তা ধরা পড়া ব্যক্তির সঙ্গে পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করতে গিয়ে ধরা 'ভুয়া সেনা কর্মকর্তা'

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT