রাজনীতি

আওয়ামী লীগের বিচার ও দল হিসেবে নিষিদ্ধ করতে হবে: এনসিপি

বিএনপি সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত, জনসমাগমের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত, জনসমাগমের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সমাবেশ করে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

শুক্রবার বিকাল ৩টা থেকে এনসিপি ঢাকা মহানগর শাখার এ আয়োজনে কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।

এসময় নেতৃবৃন্দ জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন। এত মাস অতিবাহিত হওয়ার পরও এখনও পর্যন্ত দলটি নিষিদ্ধ না করায় ক্ষোভ প্রকাশ করেন নাগরিক পার্টির নেতারা।

শুক্রবার বিকেল থেকে মিছিলে মিছিলে সমাবেশস্থলে আসতে থাকেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন ব্যানার ফেস্টুনে আওয়ামী লীগের বিচার ও গণহত্যার দায়ে দলটি নিষিদ্ধের দাবি জানান।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…