রাজনীতি

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আওয়ামী লীগের বিশেষ মোনাজাত-প্রার্থনা

বাংলাদেশ আওয়ামী লীগ এর পতাকা ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের লোগো, পতাকা ও শ্লোগান সংবলিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষদের স্মরণ, আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত এবং বিশেষ প্রার্থনার আয়োজন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমা সারাদেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া আগামী ২৮ জুলাই দেশের মন্দির, মঠ, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করবে আওয়ামী লীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।

বিষয়:আওয়ামী লীগ কোটা সংস্কার আন্দোলন নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…