রাজনীতি

নেতাকর্মীদের ‘নতুন নির্দেশনা’ দিয়েছে আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ এর পতাকা ও লোগো সহ বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দেয়ার জন্য আওয়ামী লীগ এর সমাবেশ, প্রচুর মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বর্তমান পরিস্থিতিতে দলের নেতা কর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করতে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।

নেতাকর্মীদের ‘নতুন নির্দেশনা’ দিয়েছে আওয়ামী লীগ

নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা; আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে ১. থানায় অভিযোগ দিন, ২. অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন।

এতে আরও বলা হয়, যদি সাধারণ ডায়েরিও করতে না দেয়-আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেবো। এছাড়া তারা সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন।

বিষয়:আওয়ামী লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…