চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

আলাউদ্দিন শিবলু আলাউদ্দিন শিবলু
১১:৩০ পূর্বাহ্ণ ৩০, মে ২০২৩
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীতে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার ছবি, আহত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা গুলিবিদ্ধ মো. দুলাল মেম্বার (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (২৯ মে) রাত ১১টার দিকে মারা গেছেন তিনি। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

আন্ডারচর ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় চেয়ারম্যান জসিম উদ্দিনের বাড়িতে জায়গা-জমি নিয়ে একটি সালিশ শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন দুলাল মেম্বার, হাসান ও তাদের মোটরসাইকেল চালক। মোটরসাইকেলটি আন্ডারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাংলা বাজার এলাকার মোড়ে পৌঁছলে প্রথমে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত মোটরসাইকেলে হামলা চালিয়ে তিনজনকে সড়কের ওপর ফেলে দেয়। পরে হামলাকারীরা দুলাল মেম্বারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পিঠে ও হাতে গুলিবিদ্ধ অবস্থায় দুলাল মেম্বারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Banglabid

আন্ডারচর ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর রাতেই আমরা দুলাল মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাই। হাসপাতালে চার দিন চিকিৎসা নেয়ার পর তিনি মারা যান।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, দুলাল মেম্বারের ওপর হামলার ঘটনায় তার মা নুরুন নেছা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলাটি এখন হত্যা মামলা হিসেবে নেয়া হবে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিবিদ্ধনোয়াখালীমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT