চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা ‘হাতকাটা মামুন’ নিহত

সাঈদ পান্থ সাঈদ পান্থ
২:১৫ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
অপরাধ, জনপদ, বরিশাল
A A

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম মামুন ওরফে ‘হাতকাটা মামুন’ দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। সোমবার ৪ ডিসেম্বর রাত ৮ টার দিকে ইউনিয়নের ইছাপুরা গ্রামের চৌরাস্তা নামক স্থানে তাকে নির্মমভাবে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১০টায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান ও ফরিদপুর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার।

জানা যায়, ফরিদপুর ইউনিয়ন বাকেরগঞ্জের মূল এলাকা থেকে বিচ্ছিন্ন ও নদীবেষ্টিত এলাকা। ওই এলাকাতে জহিরুল ইসলাম মামুন ‘হাতকাটা মামুন’ নামে শীর্ষ সন্ত্রাসী হিসাবে পরিচিত। তিনি ওই এলাকায় টানা ৩ বার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তার বিরুদ্ধে দু’টি হত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে বলে জানা গেছে।

ইউনিয়ন পরিষদের চৌকিদার আবদুর রহিম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, পায়ে হেঁটে মামুন বাড়ির দিকে যাচ্ছিলেন। আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে আক্রমণ করে। তিনি দৌঁড়ে সড়কের পাশের বাগানের মধ্যে ঢুকে পালানোর চেষ্টা করে। তখন তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায় দুর্বৃত্তরা।

আবদুর রহিম আরও জানান, সবগুলো কোপ তার মাথার ওপর দেওয়া হয়েছে। এতে মাথার খুলি বের হয়ে গেছে। হামলকারীরা গুলি করলেও তা মামুনের গায়ে লাগেনি বলে জানান রহিম।

বাকেরগঞ্জ থানার ওসি এস এম মাকসুদুর রহমান রাত ১০টায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছেন মামুন মেম্বার খুন হয়েছেন। তিনিসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরিদপুর ইউনিয়নবাকেরগঞ্জ থানাহাতকাটা মামুনকে কুপিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT