আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবাসীকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা জঙ্গি-অগ্নিসন্ত্রাস, দুর্নীতিবাজ চায়, না-কি উন্নয়নের ধারাবাহিকতা চায়? আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের আন্দোলনে লাশ ফেলে ষড়যন্ত্রকারীরা অস্থিরতা সৃষ্টি করতে চায়।







