রাজনীতি

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

বাংলাদেশ আওয়ামী লীগ এর লোগো, পতাকা ও লতাপাতা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগ এর অফিসিয়াল লোগো, পতাকা ও লতাপাতা সহ চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

শুক্রবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

বিষয়:আওয়ামী লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…