চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন: উপদেষ্টা আসিফ মাহমুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
আওয়ামী লীগের উপদেষ্টা আসিফ মাহমুদ বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এলজিআরডি ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দল হিসেবে যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে- আমরা মনে করি দল হিসেবে তাদের বিচার হওয়া প্রয়োজন।’

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এসময় আসিফ মাহমুদ বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দল হিসেবে যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে- আমরা মনে করি দল হিসেবে তাদের বিচার হওয়া প্রয়োজন। অনেকেই আওয়ামী লীগের সময়ের সুবিধাভোগীরা নানাভাবে দলটিকে ফের পুনর্বাসন করার অপচেষ্টা বা ষড়যন্ত্র করে থাকেন। কিন্তু দেড় সহস্রাধিক মৃত্যু ও প্রায় ৩০ হাজার মানুষের আহত হওয়ার পর বাংলাদেশেরর জনগণ কোনোভাবেই দায়ী দলকে আবার পুনর্বাসন করতে দেবে না বাংলাদেশের জনগণ। সেই লড়াই যদি আবার করতে হয় আমাদের, আমরা আবার সেটার জন্য প্রস্তুত আছি।

আওয়ামী লীগের শাসন আমলে গুমের ঘটনায় দুই মামলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই এটি একটি মাইলফলক ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসহ গুম কমিশন এই বিষয়গুলো নিয়ে কাজ করছিল। গত এক বছরে তারা নানাভাবে বাধার শিকার হয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল যে, এসব ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত, আয়নাঘর ও গুম হওয়া শত শত মানুষের ফিরে না আসার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। সেটার একটা গতকাল মাইলফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা এই সরকারসহ পুরো বিচারব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি। আমি চাই এই গ্রেপ্তারি পরোয়ানাসহ পুরো প্রক্রিয়া যথাযথভাবে চলমান থাকবে। কোনো স্থান থেকেই অপরাধীদের বাঁচানোর কিংবা আশ্রয়ের জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা অপচেষ্টা করা হবে না।

মানবতাবিরোধী অপরাধে দায়ী ও পলাতক আসামিদের ফেরানো প্রসঙ্গে তিনি বলেন, যারা এই গণহত্যার সঙ্গে দায়ী ও পলাতক অবস্থায় রয়েছেন, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী ও বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে বন্দি বিনিময়ে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী তাদের ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেবে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআসিফ মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT