চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ সবসময় জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে। ভবিষ্যতেও করে যাবে। আমি আমার বাবার কাছ থেকে যা শিখেছি, যা দেখেছি সেগুলো মেনেই দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করি।

বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়নের অনন্য স্বীকৃতস্বরুপ ১০টি মন্ত্রণালয় ও বিভাগকে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারের হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কারও তুলে দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করতে পেরেছে। সেটি সম্ভব হয়েছে আমাদের সুষ্ঠু কর্ম পরিকল্পনায়।

প্রধানমন্ত্রী বলেন, জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। আমার সঙ্গে যেন মন্ত্রণালয়গুলোর যোগাযোগ থাকে, সে চিন্তা থেকে এ পদ্ধতি নেওয়া। আপনারা (সচিব) অনেক পরিশ্রম করছেন, তার ফল পাচ্ছেন।

তিনি বলেন, আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে। দেশের জনসংখ্যাও অনেক বেশি। আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে এগিয়ে গেলে অসাধ্য সাধন করা যায়। আমাদের লক্ষ্য ২০৪১-এর মধ্যে উন্নত বাংলাদেশ গড়া। সে লক্ষ্যেই এখন এগিয়ে যেতে হবে।

Reneta

প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতিকে দূরে ঠেলে কাজের প্রতি আন্তরিক থাকতে হবে। সবাইকে নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। তবেই দেশ আরও এগিয়ে যাবে। বৈশ্বিক সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্য সংরক্ষণের দিকেও আমাদের নজর দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপ্রধানমন্ত্রী শেখ হাসিনামানুষের উন্নয়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সপ্তাহে সাড়ে ৪ কোটি টাকা পারিশ্রমিক পাবেন র‍্যাশফোর্ড

পরবর্তী

হিরো আলমের ওপর হামলায় ইইউ-আমেরিকাসহ বিভিন্ন দেশের নিন্দা 

পরবর্তী

হিরো আলমের ওপর হামলায় ইইউ-আমেরিকাসহ বিভিন্ন দেশের নিন্দা 

হাঁটু পানি মাড়িয়ে বন্যা দুর্গতদের পাশে রণদীপ হুদা

সর্বশেষ

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT