অর্থনীতি

দেশের মানুষের মাথাপিছু গড় আয় ৩ লাখ টাকার বেশি

মানুষের হাতে ডলার ও টাকা, দেশের অর্থনৈতিক উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজনের হাতে ডলার ও ব্যাংকনোট, দেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে গড় মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার। গত অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় ৩৫ ডলার বেড়েছে। এতে করে প্রথমবারের মতো টাকায় ৩ লাখের অঙ্ক ছাড়ালো গড় মাথাপিছু আয়। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) প্রকাশিত তথ্য এটি জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশ করা পরিসংখ্যানে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়- এসবের সাময়িক হিসাব দেওয়া হয়েছে।

এটি চলতি অর্থবছরের সাময়িক হিসাব। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে এই মাথাপিছু আয়ের হিসাব করা হয়েছে। এতে বাংলাদেশের এখন গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশ হবে বলে সাময়িক হিসাবে বলেছে বিবিএস। গত অর্থবছরে এই প্রবৃদ্ধি ৫ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলেও এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয়:জিডিপি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…