চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ধানের গান

ইয়াকুব আলী ইয়াকুব আলী
১২:৪৫ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৩
অন্যান্য
A A

মাঠে মাঠে পাকা ধানের সোনালী হলুদ রাশি রাশি। কৃষাণীর মুখে হাসি। প্রকৃতিতে শরতের মেঘমুক্ত আকাশ আর নির্মল বাতাস। সকালে এবং সন্ধ্যায় গ্রামগুলো ঢেকে যাচ্ছে কুয়াশার কোমল চাদরে। বেলা একটু বাড়ার সাথে সাথেই কুয়াশার চাদর সরিয়ে উঁকি দেয় লাল টুকটুকে সূর্যি মামা। বাতাসে হালকা শীতের আমেজ। তবে এই ঠাণ্ডাতে গরম পোশাক না পরে বাতাসটা গায়ে লাগাতেই যেন আনন্দ। সকালে শিশিরে স্নান সেরে গাছপালা তরুলতা জেগে ওঠে। শিশিরভেজা ঘাসে পা ডুবিয়ে হাঁটলে মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হয়। অন্যদিকে সময় ঘনিয়ে আসছে সার্বজনীন শারদীয়া দুর্গা পূজার। ঠিক এমনই একটা পরিবেশ বিরাজ করছে এখনকার বাংলাদেশে।

মাঠে মাঠে সারিবেধে চলছে পাকা ধান কাটা। কাটার পর ধানগুলোকে সারিবদ্ধভাবে বিছিয়ে রাখা হয় শুকানোর জন্য। তারপর শুকিয়ে গেলে সেগুলোকে আটি বাধা হয়। সকালের রোদে শিশির শুকিয়ে যাওয়ার পর আটি বাধার কাজটা শুরু করা হয়। এই আটি বাধার প্রক্রিয়াটা একটা শিল্প আর কৃষক তার নিপুণ শিল্পী। প্রথমেই হাতের মধ্যে ছোট এক গোছা পছন্দসই ধান তুলে নেয়া হয়। তারপর যে ধানগুলির আটি বাধা হবে সেগুলো নেয়া হয়। এরপর আগের ধানের গোছাটাকে কবজির মোচড়ে ঘুরিয়ে আটি বেধে ফেলা হয়। পুরো ব্যাপারটা ঘটে চোখের পলকে। আমি অনেকবার দেখেছি কিন্তু বুঝে উঠতে পারিনি। এই আটি কিন্তু খোলা খুবই কঠিন। এরপর ছোট ছোট আটিগুলোকে একত্র করে বড় বড় আটি বাধা হয় পরিবহনের জন্য।

ইতোমধ্যেই ধান কুড়ানিরা চলে আসে দলে দলে। তারা কৃষকের ফেলে আসা ধানগুলো কুড়িয়ে নেয়। অনেকেই আবার ক্ষেতের মাঝের ইঁদুরের গর্তগুলো খুড়তে শুরু করে। কারণ ইঁদুর তার গর্তে অনেক ধান জমিয়ে রাখে। আর পাখপাখালির খুশিও টের পাওয়া যায় তার আনন্দধ্বনিতে। তারা এক আটি থেকে অন্য আটিতে লাফিয়ে লাফিয়ে বসে আর খুটে খুটে ধান খায়। ফিঙে, শালিক, ধানশালিকের কলকাকলিতে ক্ষেতগুলো মুখরিত হয়ে ওঠে।

একটু পরেই ক্যা-কু একঘেয়ে স্বরে উপস্থিত হয় গরু অথবা মহিষের গাড়ি। গাড়োয়ান মহিষ দুটোকে পাশে কোথাও বিশ্রামে রেখে শুরু করে গাড়িতে ধান তোলা। গাড়ি ভরে এলে মাঝ বরাবর একটা শক্ত বাঁশের মাধ্যমে বেঁধে ফেলা হয়। এই বেঁধে ফেলার বিষয়টা আরও আনন্দের। গাড়োয়ান একটা করে শব্দ বলেন আর কৃষকেরা দড়ি ধরে টান দেন সাথে আরেকটা করে শব্দ বলেন। যেমন শুরুটা হয় এমন।  গাড়োয়ান বলেন আল্লাহ আল্লাহ, কৃষকেরা বলেন রসুল বলো। এরপর সেই ধানের গাড়ি বাড়ির আঙিনায় এসে ধানগুলো পালা করে রাখেন।

এরপর খুব ভোরে উঠে সেগুলো মাড়াই করা হয়। আগে গরুর পাল দিয়ে মাড়াই করা হতো যেটাকে বলা হয় ‘মলন মলা’। আর এখন যান্ত্রিক কলের সাহায্যে মাড়াই করা হয়। একটানা ঘরর ঘর শব্দ করে চাকাটা ঘুরে চলে। তারউপর ধানের আটিগুলো উলটে পালটে ধরলেই কিছুক্ষণের মধ্যে সব ধান আলাদা হয়ে সামনের মাটিতে পরে। এরপর কুলার সাহায্যে ধান থেকে ধানের পাতা বা অন্যান্য অংশকে আলাদা করা হয়। আলাদা করার পর সেগুলোকে সংরক্ষণের জন্য আবার শুকাতে দেয়া হয়। ইতোমধ্যেই কৃষাণী আঙিনায় বসে যান ধান সেদ্ধ করতে। আর বাচ্চারা চুলার পাশে বসে বসে ওম নেয়।

অন্যদিকে চলে খেজুরের গাছ কাটার তোড়জোড়। তবে এই কাটা মানে গাছ কেটে ফেলা না। গাছের গলার কাছটা পরিষ্কার করে সেখানটা একটা নির্দিষ্ট মাপে কাটা। এভাবে বেশ কয়েকবার কাটার পর সেখানে থেকে সংগ্রহ করা হবে খেজুরের টাটকা রস। এই রস টাটকা খেতে যেমন মজা তেমনি বিভিন্ন পিঠাপুলির সাথেও যায়। আবার অনেকসময় এই রস জ্বাল দিয়ে আরেকটু গাঢ় করে সেটা দিয়ে পায়েস রান্না করা হয়। আর আরও একটু জ্বাল দিলেই এটা হয়ে যায় গুড়। অনেকেই গুড় থেকে আবার পাটালি তৈরি করেন। পাশাপাশি এসময় ক্ষেত থেকে আখও তোলা হয়। আখ মাড়ায় করে রস পাওয়া যায়। আর সেই রস থেকে পাওয়া যায় নতুন গুড়।

Reneta

নতুন ধান, নতুন গুড় দিয়ে শুরু হয় নবান্ন উৎসব। গ্রামের মেয়ে, বউয়েরা তখন বাবার বাড়িতে যান নায়রে। ধান তোলার ক্লান্তি শেষে যেন একটু জিড়িয়ে নেয়া। তখন বাড়িগুলোতে যেন চাঁদের হাট বসে। শহর থেকে চলে আসে চাকুরিজীবী ছেলেমেয়ে এবং তাদের সন্তান সন্ততি। প্রবাসী ছেলেমেয়েগুলো চেষ্টা করে এইসময় দেশে আসার। গ্রামে গ্রামে তখন অনেক রকমের উৎসব চলে। যাত্রাগান, পালাগান চলে প্রায় সারারাত ধরে। এইসময় দেখা যেতো বায়োস্কোপওয়ালাকে। এখন আর দেখা যায় না তেমন একটা। লেইস ফিতা লেইস ধ্বনি তুলে হাজির হয় চুড়ি ফিতেওয়ালা। সবাই তখন দলবেঁধে এইসব আনন্দ উপকরণ কেনে।

এভাবেই শরৎ এবং হেমন্তকাল গেয়ে যায় নতুন ধানের গান। পাশাপাশি ক্ষেতে ক্ষেতে চলে চৈতালি ফসল রোপণও। অনেকটা জৌলুশ হারিয়ে ফেললেও গ্রাম বাংলার নতুন ধানের গানের পরিবেশটা মোটামুটি এখনও এমনই আছে। এখনও নতুন ধান উঠলেই বাংলাদেশের মানুষ তাই গ্রামমুখী হয়। নতুন করে অনুভব করে শেকড়ের টান। প্রবাসী প্রজন্মও দেশে যেয়ে একাত্ম হয় নতুন ধানের এই উৎসবে। আমি নিশ্চিত করে বলতে পারি আবহমানকাল ধরে চলে আসা নতুন ধানের গানের এই উৎসব চলবে যতদিন পৃথিবী টিকে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গাপূজাধানধানক্ষেতধানশালিকপালাগানফিঙেযাত্রাগানশরতশালিক
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT