ধর্ম ও জীবন

প্রতিমা বিসর্জনে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের দৃশ্য, দেবীর বিভিন্ন মুখ ও হাতের অংশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের সময়ের ছবি, যেখানে দেবীর বিভিন্ন মুখ ও হাতের অংশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজ ৩ অক্টোবর বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে ৫ দিনের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের।

আজ সকালে হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষে হবে দর্পণ ও বিসর্জন। এদিন দেবী মর্ত্যে ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য।

দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা। শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন মণ্ডপে ইতোমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে নির্বিঘ্নে ভক্তরা দেবীর বিদায় উৎসবে অংশ নিতে পারেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

বিষয়:দুর্গাপূজাপূজাবিজয় দশমী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…