চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি অটোচালকদের, সোমবার ডিএমপির সাথে বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আন্দোলনে আজ কার্যত অচল ছিল রাজধানী ঢাকা। তারা বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে আগামী ৪ ফেব্রুয়ারি (২০২৫) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী অটোরিকশা চালকরা। দাবি আদায় না হলে দ্বিতীয় গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (২৪ নভেম্বর) দিনভর আন্দোলনের পর ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেন অটোরিকশা চালকরা।

অটোরিকশা চালকদের গণঅবস্থান কর্মসূচি থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসবে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্ট নির্দেশ দেয়ার পর থেকেই আন্দোলন সংগ্রাম করছেন অটোরিকশা চালকরা। গত কয়েকদিনের মত আজও রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ, মৎস্যভবন, সায়েন্স ল্যাবরেটরিসহ বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে বিকেলে সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে যানবাহন চলাচল শুরু হয়।

হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিটসহ ১২ দফা দাবি জানান সংগঠনের নেতারা।

এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সম্পাদক মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া ওই আদেশের পরই বিক্ষোভে নামেন অটোরিকশা চালকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোরিকশাঅটোরিকশা চালকগণঅভ্যুত্থানডিএমপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্তাগফিরুল্লাহ: একটি শব্দ, হাজার বছরের ইতিহাস

জুলাই ২৭, ২০২৬

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে

জুলাই ২৭, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT