পরিবেশ

যেমন থাকবে আজকের আবহাওয়া

বাতাসের দিক নির্দেশক বোর্ড, আকাশে সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ ভবনের পাশে বাতাসের দিক নির্দেশক বোর্ড, আকাশে সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকা ও এর আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রাতেও তেমন একটা পরিবর্তন নেই।

রোববার (২ নভেম্বর) সকালে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এসময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বিষয়:আজকের আবহাওয়া আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর আংশিক মেঘলা আকাশ পূর্বাভাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…