চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নের অভিযোগে অটোচালক আটক

মোঃ শফি উল্লাহ রিপনমোঃ শফি উল্লাহ রিপন
৮:১৯ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
জনপদ, ফেনী
A A

ফেনী শহরে এক নারীকে প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক রুবেল খান (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে চট্টগ্রামের থেকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে ফেনী মডেল থানার মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক তাকে দেখে অশ্লীল ভাষায় কথা বলতে থাকে। নারী তাকে ভদ্র আচরণ করতে বললে সে আরও নোংরা মন্তব্য করে। একপর্যায়ে ওই চালক তার বিকৃত লালসা চরিতার্থ করতে পরিহিত লুঙ্গি উঁচিয়ে ধরে আপত্তিকর অঙ্গভঙ্গি করে।

এই পুরো ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় মঙ্গলবার (২১ এপ্রিল) ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তদন্তে নামে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই পারসিত চাকমা বাদীর ধারণ করা ভিডিও পর্যালোচনা করে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করেন।

এরপর পুলিশের একটি বিশেষ দল চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার রুবেল খান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের মো. খোকনের ছেলে। সে ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব উকিল পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাত। স্থানীয়ভাবে সে হাত কাটা রুবেল হিসেবে পরিচিত।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফয়জুল আজিম বলেন, রুবেলকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন দ্রুত পদক্ষেপকে অব্যাহত থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যৌন নিপীড়নের অভিযোগরিক্সাচালাক আটক
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬

প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT