চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ সেকেন্ডে সালমান রুশদি’র শরীরে ১৫টি কোপ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রখ্যাত লেখক সালমান রুশদি ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ২০ সেকেন্ডের মধ্যে ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি’র শরীরে ১০ থেকে ১৫টি কোপ মারা হয় বলে জানিয়েছেন বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা।

হামলার বীভৎসতা এখনও ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। চোখের সামনে বুকারজয়ী সাহিত্যিকের উপরে এইরকম হামলায় রীতিমতো আতঙ্কিত তারাও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেখক মঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই আচমকা এক যুবকও উঠে পড়ে। প্রথমে অনেকেই ভেবেছিলেন অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে কেউ হবেন হয়তো ওই ব্যক্তি। কিন্তু নিমেষেই সেই ভুল ধারণা ভেঙে যায়।

Banglabid

হামলাকারী ক্রমাগত ছুরির কোপ বসাচ্ছিলেন
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, হামলাকারী যুবক রীতিমতো ঝাঁপিয়ে পড়েছেন বছর ৭৫-র লেখকের ওপরে। হাত ধরা ছুরি দিয়ে একের পর এক কোপ বসিয়ে যাচ্ছে ঘাড়ে-গলায় ও পেটে। মঞ্চে উপস্থিত আয়োজকরাই সঙ্গে সঙ্গে ধরে ফেলে ওই হামলাকারীকে। টেনে হিচড়ে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে মঞ্চ ভাসছে রক্তে। মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন সালমান রুশদি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই রুশদির শরীরে কমপক্ষে ১০ থেকে ১৫টি কোপ মারা হয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, লেখককে আহত করার লক্ষ্যে নয়, খুন করার জন্যই ওইরকম নৃশংসভাবে কোপানো হয়েছে তাকে। হামলাকারী যন্ত্রচালিত পুতুলের মতো কোনওদিকে না তাকিয়ে ক্রমাগত ছুরির কোপ বসাচ্ছিলেন রুশদির শরীরে।

কথা বলতে পারছেন না রুশদি, হারাতে পারেন এক চোখ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক সালমান রুশদির ওপর হামলার পর বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং কথা বলতে পারছেন না।

Reneta

সালমান রুশদির কর্মকর্তা অ্যান্ড্রু ওয়াইলি বলেছেন, ‘সালমান রুশদির অবস্থা তেমন একটা ভালো না। তিনি এক চোখ হারাতে পারেন। তার বাহুতে থাকা স্নায়ুগুলো কেটে ফেলা হয়েছে। ছুরিকাঘাতে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ঘাড়ের ডান দিকে আঘাত করা হয় সালমান রুশদিকে: চিকিৎসক
শিটোকোয়া ইনস্টিটিউটিশনে সালমান রুশদীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার পরপরই তাকে সেখানে নেওয়া হয়। রিটা ল্যান্ডম্যান নামে এক চিকিৎসকের তত্ত্বাবধানে আছে তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তার শরীরে তিনি কয়েকটি ছুরিকাঘাত দেখেছেন। এর মধ্যে একটি আঘাত ছিল ঘাড়ের ডান দিকে।

তিনি আরও বলেন, ‘‘মঞ্চে তার শরীরের নীচে অনেক রক্ত জমে ছিল। রিটা ল্যান্ডম্যান নামের এই চিকিৎসক বলেন, ‘লোকজন চিৎকার করে বলছিল, এখনো তার পালস পাওয়া যাচ্ছে, পালস পাওয়া যাচ্ছে।’’

হামলাকারীকে আটক করেছে পুলিশ
হামলার পরই নিউইয়র্ক স্টেট পুলিশের তরফে বিবৃতি জারি করে বলা হয়,”অনুষ্ঠান শুরু হতেই সালমান রুশদি যখন পরিচয়পর্ব সারছিলেন, সেইসময়ই সন্দেহভাজন এক ব্যক্তি আচমকাই নিরাপত্তারক্ষীদের টপকে মঞ্চে উঠে পড়ে এবং সলমন রুশদির ওপরে হামলা চালায়। রুশদির ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে। তাকে সঙ্গে সঙ্গেই এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

‘হামলাকারী এখন পুলিশ হেফাজতে আছে। হামলার ঘটনায় নিউ জার্সির ফেয়ারভিউ থেকে হাদি মাতার (২৪) নামে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।তবে কী কারণে এই হামলা চালিয়েছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’

সালমান রুশদী ১৯৮৮ সালে তার ‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকে অব্যাহতভাবে মৃত্যু হুমকির মুখে আছেন। অনেক মুসলিম এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন।

‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার পর প্রায় নয় বছর তাকে আত্মগোপনে থাকতে হয়েছিল। এরপর বইটি অনেক দেশে নিষিদ্ধ করা হয়।

বইটি প্রকাশিত হওয়ার এক বছর পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সালমান রুশদিকে হত্যার ডাক দেন এবং এজন্যে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন। এই বইটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন দেশে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তাতে ৫৯ জন মানুষ নিহত হয়।

সালমান রুশদী ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক এবং মত প্রকাশের স্বাধীনতার একজন সরব প্রবক্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালমান রুশদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাশ মারা গেছেন

পরবর্তী

দেশে ফিরে ফেসবুক পোস্ট মুছে দিলেন সাকিব

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটসম্যান পজিশনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরে ফেসবুক পোস্ট মুছে দিলেন সাকিব

ক্রিকেটার ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন, মাঠে প্রস্তুতিপর্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

হতাশায় নিমজ্জিত ক্যারিবীয় ক্রিকেটাররা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT