চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: আল জাজিরা।

ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী, গবেষক ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সীমিত করার নতুন ভিসা নীতির বিরুদ্ধে দেশটির ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছে একাধিক শ্রমিক সংগঠন ও অধিকারকর্মী গোষ্ঠী।

বুধবার (১৯ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলো জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা  হয়, মঙ্গলবার (১৮ আগস্ট) ম্যাসাচুসেটস ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে এই মামলা দায়ের করা হয়। গোষ্ঠীগুলো বলেছে, এই পরিবর্তনগুলো বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং গবেষকদের জন্য “বিপর্যয়কর” হবে।

Banglabid

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জে ভিসা এবং সাংবাদিকদের আই ভিসার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নতুন নিয়ম আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর করা হবে। সাংবাদিকদের ভিসার মেয়াদ সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনা নাগরিকদের ক্ষেত্রে ৯০ দিন নির্ধারণ করা হবে। বর্তমানে এসব ভিসা সংশ্লিষ্ট শিক্ষার্থী বা গবেষকের পড়াশোনা এবং সাংবাদিকদের চাকরির মেয়াদ অনুযায়ী বহাল থাকতে পারে।

মামলায় সংগঠনগুলো বলেছে, নতুন নিয়মের কারণে পড়াশোনা শেষ হওয়ার আগেই বৈধ অভিবাসন-স্থিতি হারানোর আশঙ্কায় বিদেশি শিক্ষার্থী ও অন্যান্য অ-অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আসতে নিরুৎসাহিত হবেন।

Reneta

তাদের দাবি, এর ফলে শিক্ষার্থীরা সুযোগ হারাবেন, বিশ্ববিদ্যালয়গুলো মেধাবী শিক্ষার্থী হারাবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে।

তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র মামলাটিকে ‘লোক দেখানো’ উদ্যোগ বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে পড়াশোনার প্রকৃত উদ্দেশ্য নিয়ে আসা শিক্ষার্থীদের নিশ্চিত করতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

ইউএস নিউজগিল্ড-সিডব্লিউএর প্রেসিডেন্ট জন শ্লুস নতুন নীতিকে সাংবাদিকদের ওপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।

আমেরিকান ফেডারেশন অব টিচার্সের প্রেসিডেন্ট র‌্যান্ডি ওয়েইনগার্টেন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আইন লঙ্ঘনের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকভিসা নীতির বিরুদ্ধেমার্কিন ইউনিয়নগুলোর মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

পরবর্তী

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

পরবর্তী

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

সর্বশেষ

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT