চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোটের আলোচনা ব্যর্থ হওয়ায় অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
A A

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেছেন, জোট সরকার গঠনের আলোচনা ব্যর্থ যাওয়ার পর তিনি চ্যান্সেলর পদ এবং দলের নেতার পদ থেকে পদত্যাগ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি সরকারপ্রধান আর দলের নেতার পদ ছাড়বেন।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কার্ল নেহামা জানান, তার দল কনজারভেটিভ পিপলস পার্টি ও সোশ্যাল ডেমোক্র্যাটদের মধ্যে জোট গড়ার আলোচনায় কিছু মূল বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

এ আলোচনার প্রক্রিয়ায় উদারপন্থী হিসেবে পরিচিত নিওস নামে আরেকটি রাজনৈতিক দল যুক্ত ছিল। গত শুক্রবার আলোচনা থেকে সরে দাঁড়ায় দলটি।

অস্ট্রিয়ায় গত সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে অতি ডানপন্থী রাজনৈতিক দল ফ্রিডম পার্টি নজিরবিহীন জয় পায়। তবে অন্য রাজনৈতিক দলগুলো ফ্রিডম পার্টির নেতা হার্বার্ট কিকলের সঙ্গে জোট সরকার গড়ার সম্ভাবনা নাকচ করে দেয়।

এই পরিস্থিতিতে বিশ্লেষকদের অনেকেই বলছেন, জোট সরকার গড়ার আলোচনা ব্যর্থ হওয়ায় রক্ষণশীলরা অস্ট্রিয়ার অতি ডানদের সঙ্গে আলোচনায় ঝুঁকতে পারে কিংবা দেশটিতে নতুন করে নির্বাচন হতে পারে।

Reneta

সেপ্টেম্বরের ওই নির্বাচনে ফ্রিডম পার্টি প্রায় ২৯ শতাংশ ভোট পায়। চ্যান্সেলর কার্ল নেহামার কনজারভেটিভ পিপলস পার্টি ছিল দ্বিতীয় অবস্থানে। দলটি ভোট পেয়েছে ২৬ দশমিক ৩ শতাংশ। আর ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ডেমোক্র্যাটরা।

নেহামারের পদত্যাগের পর ওভিপি নতুন নেতা নির্বাচনের জন্য বৈঠক করবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে অস্ট্রিয়ার রাজনৈতিক অচলাবস্থা বজায় রয়েছে এবং স্থিতিশীল সরকার গঠনের সম্ভাবনা আপাতত অনিশ্চিত। প্রেসিডেন্ট এখন নতুন নেতা নিয়োগ দিতে পারেন বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

ইউরোপীয় কমিশনের মতে, অস্ট্রিয়ার পরবর্তী সরকারকে ১৮ থেকে ২৪ বিলিয়ন ইউরো সঞ্চয় করার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দেশটি গত দুই বছর ধরে মন্দার মধ্যে রয়েছে, যেখানে বেকারত্ব বেড়েছে এবং বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৭ শতাংশ, যা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত ৩ শতাংশ সীমার চেয়ে বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রিয়াচ্যান্সেলর কার্ল নেহামারপদত্যাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন হামলায় তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

জুলাই ২২, ২০২৬
বৃষ্টির মধ্যে ফুলের ঝোপের দৃশ্য, ঝরঝর বৃষ্টি পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে দফায় দফায় বৃষ্টির আভাস

জুলাই ২২, ২০২৬

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT