আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, কৌশলে ব্যবহার করছে কিশোররা

মা ও কন্যা সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচের শিশুদের সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ করতে যাচ্ছে, কিন্তু কিশোররা এরই মধ্যে ফাঁকফোকর খুঁজে নিচ্ছে। ১৩ বছরের ইসাবেল জানায়, স্ন্যাপচ্যাটে বয়স যাচাইয়ের সময় মায়ের ছবি ক্যামেরায় দেখিয়েই সে সহজে নিষেধাজ্ঞা পেরিয়ে গেছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ নীতির প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। মুখ শনাক্তকরণসহ কোনো পদ্ধতিই পুরোপুরি সঠিক নয়, আর অনেক শিশু-ই ভিপিএন=বা অভিভাবকের তথ্য ব্যবহার করে বাধা এড়াতে পারবে।

অভিভাবকদের দাবি, বড় প্রযুক্তি কোম্পানিগুলো শিশুদের সুরক্ষায় ব্যর্থ। সরকার বলছে, প্ল্যাটফর্মগুলোকে ‘সম্ভব সব ব্যবস্থা’ নিতে হবে, না হলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। তবে সমালোচকদের মতে, এতে শিশুরা নিরাপদ না-হয়ে বরং অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্মে চলে যেতে পারে।

কেউ কেউ মনে করছেন, নিষেধাজ্ঞা দিয়ে নয় বরং সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ ও শিশুদের ডিজিটাল শিক্ষা জোরদার করাই বেশি কার্যকর।

সরকার স্বীকার করছে এটি পুরো সমাধান নয়, বরং ‘শুরু’। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই নিষেধাজ্ঞা বাস্তবে কতটা সফল হবে?

বিষয়:অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা সোশ্যাল মিডিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…