চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্থে ১৭ উইকেটের দিন, ৭২ বছর পর এমন রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, ১৭ উইকেটের রেকর্ডের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

জশ হ্যাজেলউল-প্যাট কামিন্সের তোপে ভারতকে ১৫০ রানে অলআউট করে প্রথমদিন নিজেদের করে নেয়ার আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। ব্যাটে নেমে জাসপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজের তোপে স্বাগতিকরাও পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। পার্থ টেস্টে প্রথমদিন নিজেদের করে নিয়েছেন দুদলের বোলাররা ১৭ উইকেট পড়ে রেকর্ডও হয়েছে।

পার্থে শুক্রবার টসে জিতে আগে ব্যাটে নেমে শুরুতেই খেই হারায় ভারত। ১৪ রানে ২ উইকেট হারানোর পর মাঝে কিছুটা লড়াই করেন লোকেশ রাহুল-রিশভ পান্ট। শেষপর্যন্ত ৪৯.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৫০ রানে থামে টিম ইন্ডিয়া। জবাবে ২৭ ওভারে ৬৭ তুলতেই প্রথম ইনিংসের ৭ উইকেট হারিয়েছে প্যাট কামিন্সের দল। প্রথম ইনিংসে ভারতের চেয়ে স্বাগতিকরা ৮৩ রানে পিছিয়ে দিন শেষ করেছে।

পার্থ টেস্টের শুরুর দিনে দাপট দেখিয়েছে দুদলের পেসাররা। একদিনে পড়েছে ১৭ উইকেট। ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথমদিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড এটি। ৭২ বছর পর এমন রেকর্ড।

Banglabid

নেমে ২০-এর ঘরও টপকাতে পারেননি অস্ট্রেলিয়ার কোনো ব্যাটার। সর্বোচ্চ ১৯ রান করা অ্যালেক্স ক্যারি ও ৩ রান করা মিচেল স্টার্ক অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

অস্ট্রেলিয়ার অস্ত্রেই স্বাগতিকদের বেকায়দায় ফেলেছে ভারত। তিন পেসার বুমরাহ, সিরাজ ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা পেসার হর্ষিত রানা মিলে ২৭ ওভার বল করেছেন। তুলে নিয়েছেন বিপক্ষের ৭ উইকেট। এরমধ্যে ৪টি শিকার করেছেন বুমরাহ ও ৩টি সিরাজের।

সকালে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৯ বলে ৪১ রান করেন টেলঅর্ডারে নামা নীতীশ কুমার রেড্ডি। পান্ট ৩৭, লোকেশ রাহুল ২৬ ও ধ্রুব জুরেলের ব্যাটে আসে ১১ রান। বাকি কেউ স্পর্শ করতে পারেননি দুঅঙ্কের ঘর। তাতে ১৫০ রানে থামে সফরকারী দল।

Reneta

অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে গতির ঝড় তোলেন জশ হ্যাজেলউড। ১৩ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সপার্থ টেস্টবুমরাহবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতরেড্ডিলিড স্পোর্টসলোকেশ রাহুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্ঝরের কথা-সুরে গাইলেন কুমার বিশ্বজিৎ, বাপ্পা ও অর্ণব

পরবর্তী

উন্নয়নের নামে বিগত সরকার কোটি কোটি টাকা অপচয় করেছে: জ্বালানি উপদেষ্টা

পরবর্তী
জ্বালানি উপদেষ্টার সংবাদ সম্মেলন, নির্মাণ শ্রমিক ও কর্মকর্তাদের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নের নামে বিগত সরকার কোটি কোটি টাকা অপচয় করেছে: জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউ’র সমর্থন চাইল বাংলাদেশ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT