ক্রিকেট

আগুন ঝরাচ্ছেন শামি-বুমরাহ

শামি ও বুমরাহ উল্লাসে ভাসছেন ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার শামি ও বুমরাহ উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিরোপার মহারণে সংগ্রহটা বড় করতে না পারলেও অস্ট্রেলিয়াকে ২৪১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যই দিয়েছে ভারত। ব্যাটাররা আড়াইশর নিচে আটকে যাওয়ার পর বল হাতে আগুন ঝরাচ্ছেন জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামি। ৫০ রানের আগে অজিদের তিন ব্যাটারকে ফিরিয়েছেন দুজনে।

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটে পাঠায় স্বাগতিক ভারতকে। লোকেশ রাহুল ও বিরাট কোহলির ফিফটিতে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রানের সংগ্রহ পায় স্বাগতিক দল।

জবাবে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে নড়বড়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৩ উইকেটে ৬০ রান করেছে প্যাট কামিন্সের দল। ট্রাভিস হেড ২৬ বলে ১৯ রানে ও মার্নাস লাবুশেন ৬ বলে কোনো রান না করে ক্রিজে আছেন।

রানতাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১৬ রানে ভারতকে প্রথম সফলতা এনে দেনে মোহাম্মদ শামি। ৩ বলে ৭ রান করে কোহলির ক্যাচ হয়ে ফিরে যান ডেভিড ওয়ার্নার।

পঞ্চম ওভারে দ্বিতীয় আঘাত হানেন জাসপ্রীত বুমরাহ। ১৫ বলে ১৫ রান করা মিচেল মার্শকে ফেরান রাহুলের ক্যাচ বানিয়ে। সপ্তম ওভারের শেষ বলে দলীয় ৪৭ রানে ফের আঘাত হানেন বুমরাহ। স্টিভেন স্মিথকে ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলে। ৯ বলে ৪ রান করে যান স্মিথ।

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ লিড কামিন্স কোহলি গিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…