চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাজার অনবদ্য ১৮০, অশ্বিনের ৬ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনার উসমান খাজার অনবদ্য ইনিংসে গাভাস্কার-বোর্ডার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে বড় সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে খানিকটা দূরেই সাজঘরে ফেরেন অজি ওপেনার। অন্যদিকে সফরকারী ব্যাটিংয়ে খানিকটা চাপ ফিরিয়ে দিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। প্রথমদিনের এক উইকেটের সাথে শুক্রবার ৫ ব্যাটারকে ফিরিয়েছেন স্বাগতিক অলরাউন্ডার।

আহমেদাবাদে টসে জিতে ব্যাটে নেমে ৪ উইকেটে ২৫৫ রানে প্রথমদিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে ৪৮০ রানে থামে সফরকারীদের প্রথম ইনিংস। সর্বোচ্চ ১৮০ রান করেছেন উসমান খাজা। ক্যারিয়ারের প্রথম শতক পেয়েছেন পেস-অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। স্বাগতিকদের হয়ে বল হাতে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন।

৪৮০ রানের বোঝা সামনে রেখে কোন উইকেট না হারিয়ে ৩৬ রান তুলে দিন শেষ করেছে ভারত। রোহিত শর্মা অপরাজিত ১৭ রানে, শুভমন গিল ১৮ রানে। ৪৪৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে স্বাগতিক দলটি।

বৃহস্পতিবার আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্যাটে নেমে ১৭০ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। পরে হাল ধরেন উসমান খাজা ও ক্যামেরন গ্রিন। ২৫৫ রানে প্রথমদিন শেষ করেন দুই ব্যাটার।

দ্বিতীয় দিনে বোর্ডে আরও ১১৩ রান যোগ করে এই জুটি। ২০৮ রানের জুটিতে আঘাত হানেন অশ্বিন। ১৭০ বলে ১১৪ রান করা গ্রিনকে সাজঘরে ফেরান অফস্পিনার। একই ওভারে অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট তুলে নেন স্বাগতিক তারকা। অ্যালেক্স ক্যারিকে ফেরান শূন্য হাতে।

৩৮৭ রানে সপ্তম উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর আবারও অজি ব্যাটিংয়ে আঘাত হানেন অশ্বিন। ফেরান মিচেল স্টার্ককে। অষ্টম উইকেট জুটিতে নাথান লায়নকে নিয়ে ৪০০ রান পার করেন খাজা। সংগ্রহ ৪০৯ রানে নিয়ে আটকা পড়েন অক্ষর প্যাটেলের ফাঁদে। ১৮০ রানের অনবদ্য ইনিংসটি থামে এলবিডব্লিউ হয়ে।

Reneta

খাজা ফেরার পর লায়ন ও টড মারফি আরও ৭০ রান যোগ করেন। ৪৭৯ রানে অশ্বিনের শিকার হন মারফি। ৬১ বলে ৪১ রান করে যান। অশ্বিনের ষষ্ঠ শিকার হন লায়ন। কোহলির ক্যাচ হয়ে ফেরেন ৯৬ বলে ৩৪ রান করে।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। ৪৭.২ ওভারে ১৫ মেডেনে রান খরচ করেছেন ৯১। মোহাম্মদ শামি নেন ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনঅস্ট্রেলিয়াখাজাগিলগ্রিনবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT