চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টপঅর্ডারের ভরাডুবিকে দায়ী করলেন গিল

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
হ্যাজেলউড এবং রোহিত

হ্যাজেলউড এবং রোহিত

অস্ট্রেলিয়ায় তিন ওয়ানডের সিরিজে প্রথমটিতে বৃষ্টিবিঘ্নিত দিনে ভারতকে অতি সহজে হারিয়েছে অজিবাহিনী। প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। ৭ উইকেটের বড় জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে অজিরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে টপঅর্ডারের ভরাডুবিকে দায়ী করেছেন সফরকারী অধিনায়ক শুভমন গিল।

পার্থে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে শুভমন গিলের দল। বৃষ্টিতে ওভার কমে যায়, ম্যাচ নেমে আসে ২৬ ওভারে। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে সফরকারী দল। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ২৯ বল হাতে রেখে বৃষ্টি আইনে সহজে জয় তোলে অস্ট্রেলিয়া।

রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রত্যাবর্তনের ম্যাচে আলো ছড়াতে পারননি। রোহিত করেন ১৪ বলে ৮ রান, কোহলি ৮ বল খেলে কোন রান করতে পারননি। গিল নিজেও ১৮ বল খেলে করেন ১০ রান।

টপঅর্ডারের ব্যর্থতা টেনে গিল বলেছেন, ‘পাওয়ার প্লেতে যখন তিন উইকেট হারান, এরকম বৃষ্টিবিঘ্নিত অবস্থায় তখন শুরুতেই ব্যাকফুটে চলে যাবেন। এই খেলা থেকে আমাদের অনেককিছু শেখার আছে এবং আমাদের জন্য অনেক ইতিবাচক দিকও রয়েছে।’

‘আমরা কেবল ১৩০ রানের লক্ষ্যে আটকানোর চেষ্টা করছিলাম, আমরা খেলাটা শেষ পর্যন্ত নিতে পারিনি, কিন্তু বেশ লড়াই করেছি। আমরা এতে খুবই সন্তুষ্ট।’

‘আমরা খুবই ভাগ্যবান বিপুল দর্শক সমাগম হয়েছে এবং আশা করি তারা অ্যাডিলেডেও আমাদের উৎসাহিত করতে পারবেন।’

Reneta

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াগিলভারতমার্শলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT