চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভেঙে ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে মঈন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০৭, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

রঙিন পোশাকে মনোযোগ দিতে ২০২১ সালে টেস্ট থেকে অবসরে গিয়েছিলেন মঈন আলী। সেই অবসর ভেঙে ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে যোগ দিয়েছেন তারকা স্পিন-অলরাউন্ডার। প্রথম দুই টেস্টের দলে থাকছেন মঈন।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারে জ্যাক লিচ ছিটকে গেলে পাঁচ ম্যাচের পূর্ণ সিরিজের বদলি খেলোয়াড় হিসেবে মঈনকে প্রস্তাব দিয়েছিল বোর্ড। পরে অবসর ভেঙে আবারও সাদা পোশাকের ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন মঈন।

অধিনায়ক বেন স্টোকস, হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও ম্যানেজিং ডিরেক্টর রব কি’র সঙ্গে আলোচনার পর টেস্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মঈন। বুধবার সকালে ইসিবি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি জানিয়ে দেয়। এজবাস্টন এবং লর্ডসে অ্যাশেজের প্রথম দুই টেস্টের দলে থাকছেন মঈন।

Banglabid

মঈনকে ফেরানোর বিষয়ে ম্যানেজিং ডিরেক্টর রব কি’র বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে ফিরে আসার বিষয়ে আমরা এই সপ্তাহের শুরুতে মঈনের সঙ্গে যোগাযোগ করি। পরে কয়েকদিন সময় নিয়ে তিনি দলে যোগ দিতে এবং আবার টেস্টে ফিরতে আগ্রহ প্রকাশ করেন। তার অভিজ্ঞতা, অলরাউন্ড ক্ষমতা, আমাদের অ্যাশেজ অভিযানকে সাহায্য করবে। আশা করি তিনি দারুণভাবে উপকৃত করবেন। আমরা অ্যাশেজ অভিযানে তার শুভ কামনা করছি।’

সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেয়ার পর মঈন ইংল্যান্ডের হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জিতেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডইসিবিওভালকামিন্সমঈনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT