চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাজার ৬৫, কামিন্সের ৪৪ রানে রোমাঞ্চ পেরিয়ে জয় অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ পূর্বাহ্ণ ২১, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুর দিন থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে এগিয়ে ছিল ইংল্যান্ড। ব্যাটে-বলে রাজ ছিল ইংলিশদেরই। তবে হার মানতে হয়েছে উসমান খাজার কাছে। প্রথম ইনিংসে ১৪১ ও দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করে অজি তারকা দলকে পৌঁছান জয়ের কাছাকাছি। পরে প্যাট কামিন্সের দৃঢ়তায় সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

ম্যাচের পঞ্চম ও শেষদিনে জয় থেকে ১৭৪ রান দূরে থাকতে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। ধীরগতির ক্রিকেট খেললেও জয় তুলে নিয়েছে ২ উইকেটে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল সফরকারী দল।

বার্মিংহ্যামে বৃষ্টিবিঘ্নিত দিনে সফরকারীদের বেগ পেতে হয়েছে খুব। শেষদিনে হারিয়েছে ৫ ব্যাটারকে। অজিদের হাল ধরেন খাজা। পরে কামিন্স পার করেন ইংলিশ বাধা। নাথান লায়নকে নিয়ে দলকে পৌঁছান জয়ের নোঙরে।

৭৩ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন কামিন্স। নাথান করেছেন ২৮ বলে ১৬ রান। ১৯৭ বলে ৬৫ রান করে খাজা ফেরেন বেন স্টোকসের শিকার হয়ে। ক্যারি করেছেন ৫০ বলে ২০ রান। স্কট বোল্যান্ড ফিরেছেন ৪০ বলে ২০ রান করে, ট্রাভিস হেড ২৪ বলে ১৬ রান, গ্রিন করে যান ৬৬ বলে ২৮ রান।

আগেরদিন ইংল্যান্ডের দেয়া ২৮১ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ৩ উইকেটে ১০৭ রানে পৌঁছে ছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন ডেভিড ওয়ার্নার ফিরেছেন ৫৭ বলে ৩৬ রানে। মার্নাস লাবুশেন করে যান ১৫ বলে ১৩ রান, স্টিভেন স্মিথ ফেরেন ১৩ বলে ৬ রানে।

একনজরে প্রথম টেস্ট

Reneta

প্রথম ইনিংস:
ইংল্যান্ড- ৩৯৮/৮ (জো রুট ১০০, জনি বেয়ারস্টো ৭৮, জ্যাক ক্রাউলি ৬১)
নাথান লায়ন ২৯ ওভারে ১৪৯ রানে ৪ উইকেট, জশ হ্যাজেলউড ১৫ ওভারে ৬১ রানে ২ উইকেট।

অস্ট্রেলিয়া- ৩৮৬/১০ (খাজা ১৪১, ক্যারি ৬৬, ট্রাভিস হেড ৫০)
স্টুয়ার্ট ব্রড ২৩ ওভারে ৬৮ রানে ৩ উইকেট, অলি রবিনসন ২২.১ ওভারে ৫৫ রানে ৩ উইকেট, মঈন আলী ৩৩ ওভারে ১৪৭ রানে ২ উইকেট।

দ্বিতীয় ইনিংস:
ইংল্যান্ড- ২৭৩/১০ (জো রুট ৪৬, হ্যারি ব্রুক ৪৬, বেন স্টোকস ৪৩)
প্যাট কামিন্স ১৮.২ ওভারে ৬৩ রানে ৪ উইকেট, নাথান লায়ন ২৪ ওভারে ৮০ রানে ৪ উইকেট।

অস্ট্রেলিয়া- ২৮২/৮ (খাজা ৬৫, কমিন্স ৪৪)

স্টুয়ার্ট ব্রড ২১ ওভারে ৬৪ রানে ৩ উইকেট, রবিনসন ১৮.৩ ওভারে ৪৩ রানে ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডক্যারিখাজাব্রডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT