চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে ১০৪ রানে থামিয়ে লিডও তুলে নিল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, অস্ট্রেলিয়াকে ১০৪ রানে হারিয়ে এগিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের করা ১৫০ রানের জবাবে প্রথম ইনিংসে ১০৪ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ৪৬ রানের লিড পেয়েছে ভারত। জাসপ্রীত বুমরাহর বোলিং তোপে ৭৯ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিক দল। দশম উইকেটে স্টার্ক ও জস হ্যাজেলউডের ২৫ রানের জুটিতে কোনোমতে ১০০ পার করেছে। অধিনায়ক বুমরাহ নিয়েছেন ৫ উইকেট।

পার্থে শুক্রবার টসে জিতে আগে ব্যাটে নেমে শুরুতেই খেই হারায় ভারত। ১৪ রানে ২ উইকেট হারানোর পর মাঝে কিছুটা লড়াই করেন লোকেশ রাহুল-রিশভ পান্ট। শেষপর্যন্ত ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৫০ রানে থামে টিম ইন্ডিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫১.২ ওভারে সব উইকেট হারিয়ে ১০৪ রানে থামে প্যাট কামিন্সের দল।

শনিবার দ্বিতীয় দিনে ব্যাটে নেমে শুরুতে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। বুমরাহর বলে রিশভ পান্টের হাতে ধরা পড়েন ক্যারি। নিজের প্রথম ওভারের প্রথম বলেই অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকে সাজঘরে ফিরিয়ে পার্থে ৫ উইকেট শিকার করেন ভারত অধিনায়ক।

Banglabid

নাথান লায়নকেও ফেরাতে সময় নেননি আরেক পেসার হর্ষিত রানা। ৭৯ রানে ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়া শঙ্কায় পড়ে শতরানের আগে অলআউট হওয়ার। হ্যাজেলউডকে নিয়ে মাটি কামড়ে পড়ে থাকেন স্টার্ক। দুজনে ব্যাট করেন ১৮ ওভার। ১০৪ রানে যায় পুঁজি।

বুমরাহ ছাড়াও দুর্দান্ত বল করেছেন অভিষিক্ত হর্ষিত রানা। ৪৮ রানে ৩ উইকেট শিকার করেছেন এ পেসার। প্রথমদিনে ২ উইকেট পেয়েছিলেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সপার্থ টেস্টবুমরাহবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতলিড স্পোর্টসলোকেশহর্ষিত
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT