ক্রিকেট

প্রাইজমানি শ্রীলঙ্কান শিশুদের জন্য দিলেন কামিন্স-ওয়ার্নাররা

শিশুদের জন্য প্রাইজমানি বিতরণ, শিশুদের হাসি ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের জন্য প্রাইজমানি বিতরণ অনুষ্ঠানে শিশুদের হাসি ও আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চরম অর্থনৈতিক সঙ্কট মাথায় নিয়েও অজিদের সফর রাঙাতে কোথাও ঘাটতি রাখেনি শ্রীলঙ্কা। দেশটিতে সফরে এসে ভয়াবহ পরিস্থিতি কাছ থেকে দেখে গেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ফিরে যেয়ে এগিয়ে এলেন সাহায্যে। সিরিজের প্রাইজমানির ৩০ হাজার ডলার লঙ্কান শিশুদের সাহায্যে দিয়েছেন কামিন্স-ওয়ার্নাররা।

শ্রীলঙ্কায় ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও তীব্র জ্বালানি সঙ্কটে লক্ষ লক্ষ মানুষ পথে বসেছে। চরম খাদ্য সঙ্কটে ভুগছে শিশুরা। জাতিসংঘ এরইমধ্যে এই পরিস্থিতিকে মানবিক সংকট বলে ঘোষণা করেছে।

শ্রীলঙ্কা সফরকালে সেখানকার পরিস্থিতি দেখে আসা অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ‘লঙ্কানদের দৈনন্দিন জীবন কতটা প্রভাবিত হচ্ছে তা আমাদের কাছে খুব স্পষ্ট ছিল সফর চলাকালে।’

লঙ্কান বাচ্চাদের সাহায্যে দেয়া অর্থ জাতিসংঘের শিশু সহায়তা সংস্থা ইউনিসেফের কাছে যাবে। যা পরবর্তীতে শিশুদের জন্য ব্যয় করবে ইউনিসেফ।

বিষয়:অস্ট্রেলিয়া কামিন্স শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…