চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের ইনিংস ব্যবধানে হার, সিরিজ জিতল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষেই ইনিংস হারের শঙ্কায় পড়েছিল সাউথ আফ্রিকা। এক উইকেটে ১৫ রান নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ৬১.৫ ওভারের বেশি টিকতে পারেনি প্রোটিয়ারা। ইনিংস ও ১৮২ রানের শোচনীয় ব্যবধানে বরণ করেছে পরাজয়।

আগে ব্যাট করা প্রোটিয়াদের ১৮৯ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে। অজিদের চেয়ে ৩৮৬ রানে পিছিয়ে থাকা সফরকারীরা ২০৪ রানে অলআউট হয়। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার দৌড়ে অনেকখানি এগিয়েছে অজিরা। ১৪ ম্যাচে ১৩২ পয়েন্ট (৭৮.৫৭ শতাংশ পয়েন্ট) নিয়ে টেবিলের শীর্ষে প্যাট কামিন্সের দল। সমান ম্যাচে ৯৯ পয়েন্ট (৫৮.৯৩ শতাংশ পয়েন্ট) নিয়ে দুইয়ে অবস্থান করছে গতবারের ফাইনালিস্ট ভারত।

Banglabid

প্রথম সেশনে ২১ রান করা সারেল এরউইকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিচেল স্টার্ক। এরপর স্কট বোল্যান্ডের শিকার হন ২৮ রান করা থিউনিস ডি ব্রুইন। স্লিপে ক্যাচ নেন স্টিভেন স্মিথ। টেস্টে এটি তার ১৫০তম ক্যাচ। খায়া জোনডো রান আউট হলে সাউথ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৬৫ রান।

পঞ্চম উইকেটে টেম্বা বাভুমা এবং কাইল ভেরেইন্নে ৬৩ রানের জুটি গড়ে খানিক প্রতিরোধ গড়েছিলেন। বোল্যান্ডের বলে ৪০ বলে ৫ চারে ৩৩ রান করা ভেরেইন্নেকে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ক্রিজ ছাড়লে জুটি ভাঙে।

এরপর বাকি ব্যাটাররা আসা-যাওয়ায় ছিলেন ব্যস্ত। অষ্টম ব্যাটার হিসেবে ১৪৪ বলে ৬ চারে ৬৫ রান করে নাথান লায়নের বলে ফেরেন বাভুমা। ১৭৭ রানেই ৯ উইকেট হারায় সফরকারীরা। এনরিচ নর্টজেকে নিয়ে লুনগি এনগিডি শেষ উইকেটে ২৭ রানের জুটি গড়ায় দুইশো রানের গণ্ডি পার হয় সাউথ আফ্রিকা। স্মিথের লেগ স্পিনে ২১ বলে ১৯ রান করা এনগিডি বোল্ড হলে চারদিনের শেষ হয় ম্যাচ।

Reneta

অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন ৩টি ও স্কট বোল্যান্ড ২টি উইকেট পান। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও স্টিভেন স্মিথ।

শততম টেস্ট খেলতে নেমে ২৫৫ বলে ১৬ চার ও ২ ছক্কায় ২০০ রান করা ডেভিড ওয়ার্নার ম্যাচ সেরা নির্বাচিত হন।

আগামী ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নারবাভুমামেলবোর্ন টেস্টলায়নলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT