চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিচে পানি ঢেলে অস্ট্রেলিয়ার পরিকল্পনা ভেস্তে দিলো ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে পিচে পানি ঢেলে অস্ট্রেলিয়ার পরিকল্পনা ভেস্তে দিলো ভারত. Channel i News - চ্যানেল আই নিউজ

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের প্রথম টেস্ট ভারতের স্পিনারদের দাপটে মাত্র আড়াই দিনেই শেষ হয়েছে। এরপর ঐচ্ছিক অনুশীলন করতে চেয়েছিল অস্ট্রেলিয়া। অতিথিদের অনুরোধের পরও মূল উইকেট ও অনুশীলন পিচে পানি ঢেলে দেয়ায় পরিকল্পনা বাদ দিতে হয়েছে কামিন্সদের। নাগপুরে শনিবার রাতে অজিদের সঙ্গে ঘটা এ ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।

অজি টিম ম্যানেজমেন্ট চেয়েছিল রোববার বিকেলে পাঁচজন খেলোয়াড় নিয়ে হবে অনুশীলন পর্ব। এজন্য তারা ভিসিএ গ্রাউন্ড স্টাফদের বলেছিল যেন মূল উইকেট ও অনুশীলন পিচ ছেড়ে বাকি জায়গা নিয়ে কাজ করা হয়। কিন্তু খেলোয়াড়রা মাঠ ছাড়ার পর স্টাফরা পানি দেয়া শুরু করে। অগত্যা অনুশীলন বাতিল করতে হয়েছে সফরকারী টিম ম্যানেজমেন্টকে।

নাগপুরে ওয়ার্নার-স্মিথদের দুই ইনিংসে ২০ উইকেটের ১৫টিই নিয়েছেন অশ্বিন-জাদেজা। সিরিজে ফিরতে সামনের ম্যাচে কীভাবে এ দুজনকে মোকাবেলা করতে হবে সে বিষয়ে কাজ করতে চেয়েছিল অস্ট্রেলিয়া। অনুশীলন বাতিল হওয়ায় পরিকল্পনায় ধাক্কা টেস্টের নাম্বার ওয়ানদের।

Banglabid

‘আমার মনে হচ্ছে ভঙ্গুর অবস্থায় দলের হাল ধরতে আমাদের যথেষ্ট মনোযোগ ছিল না। গতবছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে আমরা খুবই সক্রিয় ছিলাম। কিন্তু ভারতের সঙ্গে আমরা তেমন ধৈর্য দেখাতে পারিনি।’ মন্তব্য অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের।

‘দীর্ঘ সময় ধরে মানসম্মত স্পিনার মোকাবেলা করতে হলে একটি পদ্ধতি অনুশীলন করা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।’ মনোযোগ হারিয়ে অল্পরানে আউট হওয়া শিষ্যদের নিয়ে এভাবেই বলেছেন ম্যাকডোনাল্ড।

এদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী লেগ স্পিনার মিচেল সোয়েপসন সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে গেছেন। তার জায়গায় অভিষেক হতে পারে ২৬ বর্ষী লেগ স্পিনার ম্যাথিউ কুহনেমানের।

Reneta

সিরিজের দ্বিতীয় টেস্টে পেসার মিচেল স্টার্ক ও অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকেও পাওয়া যেতে পারে। গোড়ালির চোটে জস হ্যাজেলউডকে আপাতত পাচ্ছে না অজিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াভারতম্যাকডোনাল্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT