ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ না খেলা অস্ট্রেলিয়ার ‘ভণ্ডামি’

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আফগানিস্তানের বিপক্ষে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আফগানিস্তানের বিপক্ষে জয় উদযাপন করছে, খেলার মাঠে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আফগানিস্তানে তালেবান শাসনাধীনে ‘নারী ও শিশুদের মানবাধিকারের একটি উল্লেখযোগ্য অবনতি’ দেখিয়ে দুটি দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করে দিয়েছিল অস্ট্রেলিয়া। বিষয়টিতে কিছুটা ‘ভণ্ডামি’ দেখছেন অজিদের বাঁহাতি ওপেনার উসমান খাজা। তার বিশ্বাস, অস্ট্রেলিয়ার আফগানিস্তানে খেলা উচিত।

অজি সংবাদমাধ্যম নাইন নিউজের মুখোমুখি হয়ে খাজা বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, হ্যাঁ, আমাদের আফগানিস্তানের বিপক্ষে খেলা উচিত। যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আমি দুই পক্ষের প্রতি সহমর্মী। আমি ব্যক্তিগতভাবে আফগানিস্তানের ক্রিকেট নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থানের প্রতি সম্মান রাখি, কিন্তু এর আরেকটা দিক রয়েছে, খেলার বিজ্ঞাপন ও উন্নয়ন।’

‘এ নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজে না করেছে এবং আমি রশিদ খানের সাথে কথা বলেছি। সে সত্যিই হতাশ, কারণ আফগানিস্তানের মানুষ ক্রিকেট পছন্দ করে। তাদের জন্য ক্রিকেট আনন্দ এবং উৎসবের একটি উপলক্ষ। তাদের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা অনেক বড় একটি বিষয়। সুতরাং, এটি মূলত সাধারণ মানুষকে আহত করছে এবং মানুষ সরকার থেকে আলাদা।’

এরপর বিগব্যাশ লিগের কথা টেনে খাজা বলেছেন, ‘বিষয়টি কিছুটা কপটতাও, যদি না আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলি। তাহলে তাদের খেলোয়াড়দের আমরা বিগব্যাশে খেলার জন্য কেনো অনুমতি দিচ্ছি। শতভাগ খেলতে দেয়া উচিত, কিন্তু তারপর আমরা অন্যদের না করছি কীভাবে?’

বিষয়:অস্ট্রেলিয়া আফগানিস্তান খাজা বিবিএল রশিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…