চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৪
আদালত
A A
ঢাকার ঐতিহ্যবাহী সোনারগাঁও হোটেলে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় শুনানি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন), আপিল ও জেল আপিলের বিষয়ে হাইকোর্টের রায় ঘোষণা হতে পারে আজ রোববার (১ ডিসেম্বর)।

শনিবার (৩০ নভেম্বর) সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় রায়ের জন্য মামলা দুটি (ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিল) ৫৪ ও ৫৫ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে ২১ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এর ধারাবাহিকতায় রায়ের জন্য মামলা দুটি আদালতের রোববারের কার্যতালিকায় উঠল।

Banglabid

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলা দুটি রোববার রায়ের জন্য এসেছে। কার্যতালিকায় ৫৪ ও ৫৫ নম্বর ক্রমিকে রয়েছে। এদিকে আসামিপক্ষের আইনজীবীরা মনে করেন, ন্যায়বিচার হলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি উচ্চ আদালতে খালাস পাবেন।

২০১৮ সালের ১০ অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।

পরে ওই বছরের ২৭ নভেম্বর বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছায়। আসামিদের মধ্যে ২২ জন খালাস চেয়ে আপিল করেছেন। অপরদিকে ১২ জন আসামির জেল আপিল দায়ের হয়েছে।

Reneta

২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলটির সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্ট গ্রেনেড হামলামামলার আপিলরায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT