চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল শ্রীলঙ্কার। তবে শেষ ম্যাচে বড় জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে চারিথ আসালঙ্কার দল। কিউইদের ঘরের মাঠে ১৪০ রানের জিতেছে সফরকারী দল।

অকল্যান্ডে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে টসে লঙ্কানদের ব্যাটে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯০ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। জবাবে ২৯.৪ ওভারে ১৫০ রানে সবগুলো উইকেট হারিয়ে থামে নিউজিল্যান্ড। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক দল। যা তাদের ঘরের মাঠে টানা অষ্টম ওয়ানডে সিরিজ জয়।

শুরুতে ব্যাটে নেমে শ্রীলঙ্কার হাল ধরেন তিন ক্রিকেটার। ওপেনিংয়ে পাথুম নিশাঙ্কা করেন ৪২ বলে ৬৬ রান। তিনে নামা উইকেট রক্ষক ব্যাটসম্যান কুশল মেন্ডিস ৪৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। শেষ দিকে জানিথ লিয়ানেগে ৫২ বলে ৫৩ রান করলে তিনশ’র কাছাকাছি পুঁজি পায় লঙ্কানরা। এছাড়া কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে আসে ৪৬ রানের একটি ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে পেসার ম্যাট হেনরি ৫৫ রানে ৪ উইকেট নিয়েছেন। ২ উইকেট নেন অধিনায়ক মিচেল স্যান্টনার।

২৯১ রানের লক্ষ্য তাড়ায় আসিথা ফের্নান্দোর বোলিং তোপে স্বাগতিকরা ৫ উইকেট হারায় ২১ রানে। সেখান থেকে আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি। ব্যাটারদের মধ্যে কেবল লড়াই করেন তিনে নামা মার্ক চ্যাপম্যান। ৮১ বলে ৮১ রানের ইনিংস খেলে ব্যবধান কমিয়েছেন তিনি। ১০ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। টপ ও মিডল অর্ডারে বাকি কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

বল হাতে ৩টি করে উইকেট নেন ফের্নান্দো, মাহেশ থিকসানা ও এশান মালিঙ্গা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অকল্যান্ডওয়ানডে সিরিজনিউজিল্যান্ডলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT