বাংলাদেশ

সহকর্মীদের নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন অ্যাটর্নি জেনারেল

বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি

অ্যাটর্নি জেনারেল সহকর্মীদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটর্নি জেনারেল সহকর্মীদের সঙ্গে আলোচনা করছেন, একটি সংবাদ সম্মেলনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টে রাষ্ট্র পক্ষের সকল আইন কর্মকর্তাদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল ও সকলের পরিবারের সদস্যদের নিয়ে চলচ্চিত্রটি দেখেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

চলচ্চিত্র দেখে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন,’চলচিত্রটির মাধ্যমে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। এদেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে বঙ্গবন্ধু যে সংগ্রহ করেছেন তা এই চলচিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। চলচিত্রটি তরুণ প্রজন্মসহ সবার দেখা উচিৎ।’

সহকর্মীদের নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন অ্যাটর্নি জেনারেল

এদিকে সিনেপ্লেক্সের পর্দায় যখন ১৫ আগস্টের নির্মম ভয়াবহতা ফুটে ওঠে তখন নির্বাক হয়ে দর্শক সারিতে বসা অনেকে ছিলেন অশ্রুসিক্ত। শো শেষে আবেগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে অনেকের কণ্ঠে। এদেরই একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন,’১৫ আগস্টের নির্মম দৃশ্য গুলো দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি। এই চলচিত্রটি দেখা পরবর্তী অনুভূতিতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানাচ্ছি।’

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায়
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। খন্দকার মোশতাক আহমদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। কিশোর শেখ মুজিব চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। রেণু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, টিক্কা খান চরিত্রে জায়েদ খানসহ দেশের শতাধিক শিল্পী। অন্যদিকে সিনেমাটিতে ভারতীয় শিল্পীদের মধ্যে রয়েছেন শ্রীজা ভট্টাচার্য, রাজেন মোদি, দেবাশীষ নাহা, সোমনাথ, কৃষ্ণকলি গাঙ্গুলি, আবির সুফি, অরুণাংশু রায় প্রমুখ।

বিষয়:অ্যাটর্নি জেনারেল মুজিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…