সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আাসাদুজ্জামানকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব মো: গোলাম সারওয়ার স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব মো: আসাদুজ্জামান-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।’
গতকাল ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।








