রাজনীতি

বিরাজনীতিকরণের চেষ্টা হলে তা গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলবে: তারেক রহমান

তারেক রহমানের ছবি, বাংলার সংবাদ ও রাজনীতি বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরাজনীতিকরণের চেষ্টা হলে তা গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলবে: তারেক রহমানের সাক্ষাৎকারের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিরাজনীতিকরণের চেষ্টা হলে তা গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ ২ মে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি উপস্থিত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একথা বলেন।

তিনি বলেছেন, গুনগত ও টেকসই সংস্কারের জন্যই জনগনের নির্বাচিত প্রতিনিধি ও সংসদ প্রয়োজন। জনগণের আকাঙ্খাকে অবহেলা করে বিরাজনীতিকরণের চেষ্টা হলে তা গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে পুনর্বাসনের সুযোগ নিতে পারে পলাতক স্বৈরাচারের দোসররা।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার কোনটাই কোনটির অন্তরায় নয়।

বিষয়:তারেক রহমান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…