রাজনীতি

হাম ইস্যুতে বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা চলছে: শামসুজ্জামান দুদু

শামসুজ্জামান দুদু এর ছবি, বিএনপির নেতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শামসুজ্জামান দুদু, বিএনপির নেতা, রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাম নিয়ে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার ২১ মে দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ জাতীয়তাবাদী ফার্মেসী অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, জামায়াত মিথ্যা সমালোচনা ছাড়া ভালো কিছু চিন্তা করতে পারে না। সমাজে যারা নানা ধরনের অপকর্ম করছে, তারা এসবের দায় সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ মতাদর্শের লোকজনকে বসিয়ে গেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

বিষয়:জাতীয় প্রেসক্লাব বিএনপির ভাইস চেয়ারম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…