চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে চিনি পাচারের সময় ৮ জন আটক

মোরশেদ আলম মোরশেদ আলম
২:৩৭ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
চাঁদপুরে চিনি পাচারের সময় আটক ৮ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিনি পাচারে আটককৃতদের ফুটেজ

চাঁদপুরের মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে প্রায় ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে আটক করেছে নৌ পুলিশ।

রোববার ১৭ আগস্ট চাঁদপুর সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বিলাল আজাদ এ তথ্য জানান।

এই ঘটনায় মেহেদী হাসান মুন্না (২৭), মো. শফিকুল (২৮), মো. নুরুজ্জামান (৩২), মো. মানিক (৩৮), শরীফ মির্জা (৪০), মজিবুর রহমান সর্দার (৪০), বাচ্চু বেপারী (৩৫) ও জাহাজের মাস্টার আইয়ুব মৃধাকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

Banglabid

পুলিশ জানায়, গত ৩ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা থেকে অপরিশোধিত চিনি বোঝাই করে এমভি সি ওয়েস্টিন-১ জাহাজটি নারায়ণগঞ্জের আব্দুল মোমেন চিনি কলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ৪ আগস্ট চাঁদপুর পৌঁছানোর পর গন্তব্যে না গিয়ে জাহাজটি মেঘনায় অবস্থান নেয়।

৫ আগস্ট রাতে মাস্টার আইয়ুব মৃধা এবং তার সহযোগীরা জাহাজের অন্য সদস্যদের নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাবারের সঙ্গে খাইয়ে অচেতন করে। এরপর বিপুল পরিমাণ চিনি সরানোর চেষ্টা চালায় তারা।

এ ঘটনার পরে ৮ আগস্ট ওই জাহাজের এক কর্মকর্তা সনু কুমার ত্রিপুরা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Reneta

চাঁদপুর সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বিলাল আজাদ বলেন, মাস্টার আইয়ুর মৃধাকে এ ঘটনার পরে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পরে শুক্রবার চাঁদপুর শহর ও ফরিদগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় গ্রেফতারদের চাঁদপুর আদালতে হাজির করা হলে চারজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি  তিনজনসহ মোট সাতজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১২ হাজার টন চিনি পাচারকার্গো জাহাজচাঁদপুরের মেঘনা নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT