আন্তর্জাতিক

ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলা

FBI কর্মকর্তারা হামলার স্থান পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলার ঘটনায় তদন্তে যুক্ত FBI কর্মকর্তারা স্থান পরিদর্শন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক ব্যক্তি হাতুড়ি নিয়ে সান ফ্রান্সিসকোতে পেলোসির বাড়িতে এ হামলা চালান।

হামলায় পল পেলোসি মাথায় খুলিতে আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী বাড়িতে ঢুকে ন্যান্সি পেলোসিকেও খুঁজছিলেন। ৮২ বছরের পল হামলার সময় বাড়িতে একা ছিলেন। তার স্ত্রী ন্যান্সি হামলার সময় ওয়াশিংটনে ছিলেন।

সান ফ্রান্সিসকো পুলিশপ্রধান বিল স্কট সাংবাদিকদের বলেন, আততায়ী হামলাকারী ন্যান্সি পেলোসির বাড়িতে বেলা আড়াইটার আগে ঢুকে পড়েন। বাড়িতে একা থাকা পল পেলোসির ওপর হাতুড়ি নিয়ে হামলা করেন আততায়ী।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের কদিন আগে এমন হামলার ঘটনাকে উচ্চ ঝুঁকি ঘোষণা করে নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের নিরাপদে অবস্থান করতে সর্তকতা জারি করেছে স্টেট জাস্টিস ডিপার্টমেন্ট।

বিষয়:স্পিকার ন্যান্সি পেলোসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…