চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের মেয়েদের স্কুলে হামলার নিরপেক্ষ তদন্ত আহ্বান জাতিসংঘের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ইরানের মিনাবে একটি স্কুলে ইসরায়েলি হামলার পর নিহতদের জন্য কবর প্রস্তুত করা হচ্ছে। (ছবি-রয়টার্স)

ইরানের মিনাবে একটি স্কুলে ইসরায়েলি হামলার পর নিহতদের জন্য কবর প্রস্তুত করা হচ্ছে। (ছবি-রয়টার্স)

ইরানের একটি গার্লস স্কুলে প্রাণঘাতী হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, তদন্তের আহ্বান জানালেও এই ঘটনার জন্য দায়ী কোনো পক্ষের নাম আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেনি জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের বরাতে দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, হামলার প্রেক্ষাপট ও দায় নির্ধারণে দ্রুত, নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। যে বাহিনী এই হামলা চালিয়েছে, দায় তাদেরই বহন করা উচিত।

Banglabid

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের প্রথম দিনেই ওই স্কুলে হামলার ঘটনা ঘটে। এতে ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হয়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, মার্কিন বাহিনী ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলকে লক্ষ্য করে হামলা চালায় না।

ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ প্রমাণিত হলে তা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬গার্লস স্কুলজাতিসংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT