চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় হামলা: চোখ বেঁধে ও হুইলচেয়ারে আদালতে আনা হলো অভিযুক্তদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A
চোখ বেঁধে ও হুইলচেয়ারে অভিযুক্তদের আদালতে আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার মস্কোয় ক্রোকাস সিটি হলে হামলার ঘটনায় সন্দেহভাজন ৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে চোখ বেঁধে মস্কোর একটি আদালতে হাজির করা হয়েছে। আহত অবস্থায় চতুর্থজনকে আনা হয়েছে হুইলচেয়ারে করে।

বিবিসি জানিয়েছে, গতকাল (২৪ মার্চ) স্থানীয় সময় রোববার মস্কোর আদালতে হাজির করা ৪ জন সন্দেহভাজন অভিযুক্তরা হলেন দালের্দজন মিরজোয়েভ, সাইদআক্রামি মুরোদালি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও মুহাম্মাদসোবির ফায়জভ। ৪ জনের বিরুদ্ধেই গত শুক্রবার মস্কোর কনসার্ট হলে হামলা চালিয়ে অন্তত ১৩৭ জনকে হত্যা করার অভিযোগ রয়েছে।

আদালত থেকে প্রকাশিত একটি ভিডিওতে অভিযুক্ত ৪ জনকেই ক্ষতবিক্ষত অবস্থায় দেখা গেছে। জিজ্ঞাসাবাদের সময় সবাইকে মারধর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিরজোয়েভ এবং রাচাবালিজোদা নামে আদালত যে ব্যক্তিদের চিহ্নিত করেছে তাদের চোখ কালো ছিলো। রাচাবালিজোদার কানে ভারী ব্যান্ডেজ করা ছিলো। মিরজোয়েভের গলায় একটি ছেঁড়া প্লাস্টিকের ব্যাগ জড়ানো দেখা গেছে।

মিরজোয়েভ (বাঁয়ে) এবং রাচাবালিজোদা

 

ফরিদুনি নামের অভিযুক্তের মুখটি খুব ফুলে ছিলো। ফায়জভ নামের আরেকজন অভিযুক্ত আদালতে যাওয়ার আগে চেতনা হারিয়ে ফেলেন, পরে তাকে একটি পাতলা হাসপাতালের গাউন পরিয়ে হুইলচেয়ারে করে আদালতে আনা হয়। অভিযুক্ত ৪ জনকেই একটি কাঁচের প্যানেলযুক্ত বুথে রাখা হয়, এসময় কয়েকজন মুখোশধারী পুলিশ তাদের পাহারা দিচ্ছিলেন। তাদের সবাইকেই তাজিকিস্তানের নাগরিক হিসেবে শনাক্ত করেছে রাশিয়া।

ফারিদুনি (বাঁয়ে) ও ফায়জভ।

 

টেলিগ্রাম মেসেজিং সার্ভিসের মাধ্যমে ওই আদালতের একটি বিবৃতিতে বলা হয়েছে, মিরজোয়েভ এবং রাচাবালিজোদাও পুরোপুরিভাবে তাদের অপরাধ স্বীকার করেছেন। তবে এরআগে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস এই হামলার দায় স্বীকার করে। আর রাশিয়ান কর্মকর্তারা এতে ইউক্রেনের জড়িত থাকার দাবি করেছেন। যদিও ইউক্রেন এই দাবি অস্বীকার করেছে।

ট্যাগ: অভিযুক্তআইএসইসলামিক স্টেটক্রোকাস সিটি হলমস্কোরাশিয়ায় হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

পরবর্তী

ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাসে যা জানালো আবহাওয়া বিভাগ

পরবর্তী
বৃষ্টির পর জমে থাকা হিমশৈলীর মতো বরফের মতো গোলা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাসে যা জানালো আবহাওয়া বিভাগ

স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাচ্ছে দুইজন অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ের পর্দায় যা থাকছে

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT