জনপদ

রংপুরে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদের মৃত্যুবার্ষিকী পালন

রংপুরে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদের স্মরণে ধর্মীয় অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে ড. এম এ ওয়াজেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুসল্লিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রংপুরে পরমাণু বিজ্ঞানী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষে তাঁর সমাধিতে পুস্পার্ঘ্য অর্পন, আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ মে সকালে পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে তার সমাধিতে শ্রদ্ধা জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স এ্যাসোসিয়েশন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এই সময় ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।

বিষয়:পরমাণু বিজ্ঞানী মৃত্যুবার্ষিকী পালন রংপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…