চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী থেকে এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

বরিশালের জয়ন্তী নন্দী থেকে প্রয়াত কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে (৩০ অক্টোবর) বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাসিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

পুলিশ কর্মকর্তা ধারণা করছেন, ৫-৬ দিন আগে খালেকুজ্জামান কুশলের মৃত্যু হয়েছে। পচন ধরায় শরীরে আঘাত কিংবা অন্য কিছু শনাক্ত করা যাচ্ছে না। এ কারণে ময়নাতদন্ত ছাড়া খালেকুজ্জামানের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারছে না পুলিশ।

মুলাদী নৌ-পুলিশের পরিদর্শক মো. হাবিব জানান, নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকায় নিজাম তালুকদারের বাড়িসংলগ্ন জয়ন্তী নদীতে স্থানীয়রা লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে নৌ-পুলিশ লাশ উদ্ধার করে মুলাদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ঢাকার সুত্রাপার থানা এলাকাধীন ধীরেন্দ্র নাথ এলাকায় বাস করতেন এটিএম খালেকুজ্জামান। গত ২৪ অক্টোবর থেকে খালেকুজ্জামান নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

সুত্রাপুর থানার ওসি মঈনুল ইসলাম জানান, মুলাদী থানার মাধ্যমে খবর পেয়ে খালেকুজ্জামানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

Reneta

তার মা জানিয়েছেন, গত ২৪ অক্টোবর খুলনা যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়েছেন খালেকুজ্জামান। দুইদিন পর তার তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিলো। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল।

 

ঢাকা/এনই/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএম শামসুজ্জামানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার জিসান, ‘প্রেম করায়’ বহিষ্কার করল ছাত্রশিবির

জুন ১৩, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

জুন ১৩, ২০২৬

‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

জুন ১৩, ২০২৬

লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের খেলা দেখা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT